মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে একটি ঢালাই কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি স্থানীয়রা গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন। সরজমিন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের কবরস্থান সংলগ্ন এলাকায় দেখা যায়, একটি টিনশেড ঘরের ভেতরে গড়ে তোলা হয়েছে কারখানাটি। প্লাস্টিকের পাইপের মাধ্যমে গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে সেখানে চুল্লিতে লোহা গলানোর কাজ চলছে। ঘরের ভেতরে পোড়া বালু, চুল্লি ও বিভিন্ন যন্ত্রপাতি দেখা যায়। কারখানায় কর্মরত ইউছুফ নামের একজন নিজেকে ম্যানেজার পরিচয় দিয়ে জানান-তাদের মালিক পূর্বে গ্যাস সংযোগ বৈধ করার জন্য টাকা জমা দিয়েছেনÑ তবে এখনো তা অনুমোদন পায়নি। স্থানীয়দের অভিযোগÑ গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালানো হলেও অজ্ঞাত কারণে কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানানÑ নারায়ণগঞ্জ তিতাস অফিসে গিয়ে একাধিকবার প্রকৌশলী রাজীব কুমার সাহা স্যারকে অবৈধ ঢালাই কারখানা উচ্ছেদ করার জন্য নাম ঠিকানা দিয়ে আসছি। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। কয়েক বছর ধরে গোপনে এই কারখানার কার্যক্রম চলছে। মাঝেমধ্যে ট্রাক আসা-যাওয়া করে, আর চুল্লি চালু থাকলে তীব্র শব্দ ও তাপ অনুভব করা যায়। এলাকায় বৈধ গ্যাস সংযোগই নেই। সে হিসেবে কারখানাটি অবৈধভাবেই চলছে।
গজারিয়ায় অবৈধ গ্যাসে চলছে কারখানা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
