আলমডাঙ্গায় অবৈধ ডিজেল মজুত জরিমানা

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আসাননগর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুত রাখায় শরিফুল ইসলাম (৫২) নামে একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে জেলা প্রশাসনের এক অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে নেতৃৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম। অভিযানে শরিফুলের বাড়ি থেকে প্রায় ৬৪৫ লিটার (৩ ব্যারেল) ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন