সকালে নিখোঁজ শিশুর রাতে চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার

সকালে নিখোঁজ শিশুর রাতে চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

চিলমারীতে সকালে নিখোঁজ হওয়া শিশুর চোখ উপড়ে ফেলা অবস্থায় বাড়ির পাশ থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তসহ হত্যাকারীর বিচারের দাবি স্থানীয় ও পরিবারের। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাছাবান্দা সাহপাড়া এলাকার আলমগীর হোসেনের মেয়ে আয়শা খাতুন (২) গত শুক্রবার সকালে খেলতে খেলতে হঠাৎ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজির পর বিভিন্ন স্থানে মাইকিং করা হয় পরিবারের পক্ষ থেকে। অবশেষে রাত ১০টার দিকে বাড়ির পাশের ঝোপঝাড় থেকে শিশুটিকে চোখ উপড়ে ফেলা, বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নসহ মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল), চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ। ইতিমধ্যে নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে চিলমারী মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। দ্রুতই দোষীদের গ্রেপ্তার করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন