ইরান সফরে যেসব বিষয়ে আলোচনা করলেন অসিম মুনির

ইরান সফরে যেসব বিষয়ে আলোচনা করলেন অসিম মুনির

ফন্ট সাইজ:

পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল অসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ৩ দিনের ইরান সফর শেষে নিজ দেশে ফিরেছেন। পাকিস্তানে সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সফরে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা পরিস্থিতি, কূটনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বাড়ানো সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় অসিম মুনির সংলাপের প্রয়োজনীয়তা, উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানে দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। ৩ দিনের সফরে অসিম মুুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ইরানের সামরিক অপারেশন কমান্ড খাতাম আল আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলি আব্দুল্লাহির সঙ্গে স্বতন্ত্র বৈঠক করেন।

পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্স (সিডিএফ) ইরানের আতিথেয়তার প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামাবাদ তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারে কাজ করতে ইচ্ছুক। সেনাপ্রধানের এই সফর মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে পাকিস্তানের দৃঢ় সংকল্পকে তুলে ধরে। বুধবার আইএসপিআর জানায়, সিডিএফ মুনির ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার অংশ হিসেবে তেহরানে পৌঁছান। এর আগে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপের আয়োজন করে। ইসলামাবাদের সেই আলোচনা টানা ২১ ঘণ্টা চললেও শেষ হয় কোনো সমাধান ছাড়াই। তবে উভয় পক্ষ জানায় তাদের কূটনৈতিক আলোচনা বন্ধ হয়ে যায়নি। পাকিস্তানের মাধ্যমে উভয় দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন