মালয়েশিয়ায় শিক্ষার্থীদের স্কুলের টয়লেট পরিষ্কারের প্রস্তাব আনোয়ার ইব্রাহিমের

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি মাসের শুরুতে স্কুলের টয়লেট পরিষ্কারকে নির্ধারিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছিলেন, গত শুক্রবার তিনি সেই অবস্থানের পক্ষে সাফাই দিয়েছেন। তার মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা।

দেশটির 'মালয় মেইল' জানিয়েছে, গতকাল জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আনোয়ার ইব্রাহিম শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা (অভিভাবক) যেন এই উদ্যোগকে সমর্থন করেন এবং সন্তানদের মধ্যে বিনয়ের মনোভাব গড়ে তুলতে সহায়তা করেন। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে একদল অভিভাবক এটিকে সমর্থন করলেও অনেকে ভিন্নমত পোষণ করেছেন।

মালয় মেইল আরও লিখেছে, আনোয়ার ইবরাহীম বলেছেন, "আমি আমাদের তরুণদের বলতে চাই — কেউ এর বাইরে নয়, কেউ সুবিধাভোগী পরিবার থেকে আসেনি বলে দায়িত্ব এড়াতে পারবে না। আমরা টয়লেট ব্যবহার করি, আমাদেরই তা পরিষ্কার করতে হবে।"

তিনি আরও বলেন, "এটা কেন জটিল মনে হচ্ছে তা আমি বুঝি না। আমি অভিভাবকদের অনুরোধ করছি, তারা যেন সন্তানদের বোঝান — টয়লেট পরিষ্কার করা কোনো লজ্জার বিষয় নয়, এটা শুধু পরিচ্ছন্নকর্মীদের কাজ নয়।" এ ধরনের মানসিকতা নেতিবাচকও বলে যোগ করেছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন