গফরগাঁওয়ে কালবৈশাখীতে বোরো ফসলে বিপর্যয়, দিশাহারা কৃষক

ফন্ট সাইজ:

গফরগাঁওয়ে শুক্রবার রাতের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ ইউনিয়নে ধানের ক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে, অনেক স্থানে পাকা ও আধাপাকা ধান নষ্ট হয়ে গেছে। এ ছাড়া লাউ, শসা, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বহু গাছপালা উপড়ে পড়ে কিছু সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। স্থানীয় কৃষকরা জানান, বোরো তাদের বছরের প্রধান ফসল। এ ফসল ঘিরেই তাদের অধিকাংশ বিনিয়োগ। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন