টেকনাফে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২০ আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত আসামিরা টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা। শুক্রবার দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়। বিভিন্ন মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একটি জিআর মামলার পলাতক আসামি, ১৩টি জিআর মামলার পলাতক আসামি, ২টি সিআর মামলার পলাতক আসামি এবং নিয়মিত মামলার ৪ আসামি রয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেনের নেতৃত্বে একাধিক টিম এ অভিযানে অংশ নেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন