বান্দরবানের লামার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন সায়েম। খবর পেয়ে দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলসহ নদীর আশপাশের কুমগুলোতে খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁকখালী কদল ভূঁইয়া এলাকার মো. সাইফুল্লাহ’র পুত্র। লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন- আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
