রামেকে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে শুধু এই এক শিশুর মৃত্যু হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন আরও ১১ শিশু ভর্তি হয়েছে। আর সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছে ২৯ জন। তিনি আরও জানান, এখন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১৪৫ জন ভর্তি আছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৬১৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৫১ শিশুর মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন