জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীদের আজ এবং আগামীকাল শনিবার সাক্ষাৎকার নেয়া হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা সংসদ সদস্যের জন্য দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার গুলশান বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার থেকে শুরু হবে। এরমধ্যে শুক্রবার বেলা ৩টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ৩টায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
