চুয়াডাঙ্গার জীবননগরের ঘোষনগরে বজ্রপাতে রাসেল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাসেল উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগরের বাড়ির পাশের জমিতে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীবননগর থানার ওসি (তদন্ত) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
