গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে, সিলেট চ্যাপ্টারের উদ্যোগে পরিচালিত ‘উইমেন এমপাওয়ার প্রজেক্ট’র প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও এক মতবিনিময় সভা ও চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুলের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর এয়ারপোর্টস্থ উমদার পাড়ায় সংস্থার নিজস্ব ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রজেক্টের সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুলের এই পরিদর্শন করার কথা থাকলেও অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত হতে পারেননি। উনার অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন জিএসসি সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ও প্রজেক্টের পরিচালক মো. নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মো. শাহ আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন কবির ও প্রশিক্ষক নুসরাত উম্মে সাজিদা।
সিলেটে উইমেন এমপাওয়ার প্রজেক্ট পরিদর্শন ও সভা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
