নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, নিহত পথচারী

ফন্ট সাইজ:

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে পড়েন ওই পথচারী। এসময় তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুৎ খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন