মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফন্ট সাইজ:

মেহেরপুরে গাংনীতে বজ্রপাতে জারজিত হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জারজিত ভাটপাড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, বিকালের দিকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিকালীন সময়ে জারজিত গ্রামের মাঠে কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত তার শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন