বিপিসিতে ৭ কর্মকর্তাকে বদলি

ফন্ট সাইজ:

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) একযোগে ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিপিসি’র সচিব শাহিনা সুলতানার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব দেয়া হয়েছে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে।
বিপিসি’র ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। বিপিসি’র বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থবিভাগের মহাব্যবস্থাপক হিসাবে বদলি করা হয়ে।
স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসি’র মহাব্যবস্থাপকের (বণ্টন ও বিপণন) দায়িত্ব দেয়া হয়েছে। বিপিসি’র চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে সংস্থাটির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক হিসাবে বদলি করা হয়েছে। বিপিসি’র অর্থবিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর কবিরকে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসাবে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ১৬ই এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করা হয়েছে বলে গণ্য হবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন