চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি তৈরি এলজি, একনলা বন্দুকসহ দুই রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার সদর উপজেলার মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজানের মো. আকিব (২০) ও একই এলাকার মো. রবিন (২৫)। সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন- কয়েকজন যুবক মাদার্শার একটি গাছ বাগানে অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার খবরে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
