পাবনায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে কর্মশালা

পাবনায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে কর্মশালা

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার কামালপুরে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে এক সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ড. মো. আরশেদ আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন এবং বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আঞ্চলিক ব্যবস্থাপক মানিক রাহা।
কর্মশালায় মানিক রাহা হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানের পার্থক্য এবং উৎপাদন বৃদ্ধিতে হাইব্রিড ধানের গুরুত্ব তুলে ধরেন। অপরদিকে কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের দিকনির্দেশনা দেন। বক্তারা জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি সম্ভব এবং এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন