৬ই জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ৬ই জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হবে। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। এছাড়া ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ছুটি হিসেবে দিনটি পালিত হবে।
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Mukul
১ মাস আগে৭'ই নভেম্বর বিপ্লব দিবস পুনরবহালকে স্বাগত জানাই I তবে ২৪ ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস করা হোক I