একই সিনেমায় এবার শাহরুখ খান ও আল্লু অর্জুন

একই সিনেমায় এবার শাহরুখ খান ও আল্লু অর্জুন

ফন্ট সাইজ:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলির নতুন প্রজেক্ট ঘিরে তৈরি হয়েছে বড় চমক। প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যেতে পারে বলিউড বাদশা শাহরুখ খান এবং দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ‘রাকা’ শিরোনামের এই সিনেমা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা, আর এমন খবরে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। বছরের শুরুতেই প্রকাশিত টিজারে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তার সেই চেনা ‘জীবনের চেয়ে বড়’ অবতার ও হুঙ্কার ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলে। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তির কথা রয়েছে ছবিটির। এদিকে, শাহরুখ ও আল্লু অর্জুনকে একসঙ্গে দেখার সম্ভাবনার খবরটি নতুন করে আগ্রহ তৈরি করেছে দর্শকদের মধ্যে। এর আগে জাওয়ান সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের। তবে শিডিউল জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এবার সেই অপূর্ণতা পূরণ হতে পারে ভিন্নভাবে।

শোনা যাচ্ছে, ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। ‘রাকা’র ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটির প্রশংসা করেছিলেন শাহরুখ। এর জবাবে পরিচালক অ্যাটলি লিখেছিলেন, ভালোবাসি স্যার, আপনাকে আরও গর্বিত করব যা থেকে এই জল্পনা আরও জোরালো হয়েছে।
সবকিছু ঠিক থাকলে, এই সিনেমায় যোগ দিতে পারেন বলিউড অভিনেত্রী দীপিকাও। এর আগে ‘জওয়ান’ সিনেমায় তার উপস্থিতি দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছিল। ফলে ‘রাকা’ সিনেমার মাধ্যমে আবারও এই ত্রয়ীর রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন