বান্দরবানের আলীকদম উপজেলায় আলোচিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও লুটপাট, অনিয়ম কমিশন বাণিজ্যসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, গেলো ৯ই মার্চ আলীকদম উপজেলার ইউপি নারী সদস্যকে প্রকল্পের সভাপতি বানিয়ে নিজেই ঠিকাদার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়ন না করে ৩ কোটি টাকা আত্মসাৎ শিরোনামে সংবাদ প্রকাশের পর মহাপরিচালকের নজরে আসে। এরপর এলাকা জুড়ে শুরু হয় তোলপাড়। এদিকে, গত ১২ই এপ্রিল কয়েকজন স্থানীয় যুবকের স্বাক্ষরিত মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পত্রিকা কাটিং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের ই-মেইল ও ডাকযোগে প্রেরণ করা হয়। অভিযোগটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সকল স্টেক এ অনুলিপি প্রেরণ করা হয়। অভিযোগে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে আলীকদম উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার টিআর, কাবিখা, কাবিটা (নগদ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ) প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে মোট ৩ কোটি ৯০ লাখ ৭১ হাজার ৪ শ’ ৯০ টাকা, ১৫০.৬২ টন চাল ও ১৫০.৬২ টন গম (পিআইও কার্যালয়ের দেয়া তথ্যমতে) বরাদ্দ দেয়া হয়। কিন্তু আলীকদম উপজেলা প্রকল্প কাস্তবায়ন কর্মকর্তা নামে বেনামে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে প্রকল্পের টাকা আত্মসাৎ করে। এ বিষয়ে বেশ কয়েটি জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অদ্যাবধি কোনো প্রকার কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয়নি। অন্যদিকে ঘটনার পর ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ১৬ই এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটিকে প্রতিটি প্রকল্পের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন ও ছবিসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আলীকদম উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নজরুলের দুর্নীতির বিরুদ্ধে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৬ তারিখ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পিআইও কেএম নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, যেহেতু অভিযোগটি মহাপরিচালকের বরাবরে প্রেরণ করা হয়েছে, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।
আলীকদম ‘পিআইও’ নজরুলের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত কমিটি
বান্দরবান প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
