দীর্ঘদিন পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন প্রেস ক্লাবের হলরুমে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩টায় প্রেস ক্লাব সভাকক্ষে প্রেস ক্লাবের আহ্বায়ক আবদুল হামিদের সভাপতিত্বে সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহর পবিত্র কোরআন তেলোয়াত ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইউনুছ। এ ছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মাঈদুদ্দীন খালেদ, দৈনিক সাংঙ্গু পত্রিকার প্রতিনিধি মো. ইফসান খান ইমন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর, ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো. আবদুর রশিদ, দৈনিক দিলকাল প্রতিনিধি জয়নাল আবেদীন টুক্কু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আকতার রুনা, হাফিজুল ইসলাম চৌধুরী, মো. শাহীন প্রমুখ। নির্বাচনে মোট সদস্য ১৩ জনের মধ্যে ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক মানবজমিন নাইক্ষংছড়ি প্রতিনিধি মো. আমিনুল ইসলাম। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দৈনিক যুগান্তর জাহাঙ্গীর আলম কাজল। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মো. ইউনুছ।
নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি আমিন, সম্পাদক কাজল
বান্দরবান প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
