কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন কৃষি শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। গত মঙ্গলবার রাতে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়। মন্ত্রীর পক্ষে তার ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এ সহায়তা হস্তান্তর করেন। এ সময় বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালবোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যোগ দিতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। গত মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন। ভাড়া কম হওয়ার তারা ট্রাকে করে এ সব শ্রমিক কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (ভাইগড়) গ্রামে। তারা হলেন- সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)। অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের নিহতরা হলেন- আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতরা পেলেন আর্থিক সহায়তা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
