দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

ফন্ট সাইজ:

রাতারাতি জুয়া খেলে বিপুল অর্থবৃত্তের মালিক হবেন এমন মোহে পড়ে অনলাইন জুয়া আসক্ত হয়ে পড়েন জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক। আজ নয় কাল এ রকম করে একদিন না একদিন সে অনেক টাকার মালিক হবেন এমন স্বপ্নে বিভোর হয়েই খেলতে থাকে অনলাইন জুয়া (ক্যাসিনো)। অবশেষে সর্বস্বান্ত হয়ে পড়েন। এখন নিজের ভুল বুঝতে পারেন। তাই শত মানুষের উপস্থিতিতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে আর কোনো দিন জুয়া খেলবেন না বলে প্রতিজ্ঞা করেন। বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর সরকারি কলেজ গেটের সামনে এমন ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃত একরামুলের ছেলে। স্থানীয়রা জানান, জাহিদুল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়া খেলে নিজের সব কিছু হারিয়ে নিঃস্ব ও ঋণে জর্জরিত হয়ে পড়েন। শেষে নিজের ভুল বুঝতে পেরে দুধ দিয়ে গোসল করে আর কোনোদিন জুয়া খেলবেন না এই প্রতিজ্ঞা করেন। জাহিদুল বলেন- আমার মতো যারা বড়লোক হওয়ার স্বপ্নে অনলাইন জুয়ায় আসক্ত, তাদের সেই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন