খুলনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রেলিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ বটিয়াঘাটা উপজেলার ভাদগাতি বাসিন্দা মহিউদ্দিন শেখের ছেলে তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়Ñ ফুলতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক তানভীর ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে নগরীর দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেনÑ ঘাতক চালককে আটক করা সম্ভব না হলেও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
