কক্সবাজারের উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে প্রাইভেটকারের বাম্পারের ভেতর অভিনব কৌশলে লুকানো ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাসির উদ্দীন (২৫) টেকনাফ উপজেলার আলিয়াবাদ গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বিজিবি’র প্রশিক্ষিত ডগ ‘হেনরি’ গাড়ির সামনের বাম্পারে সন্দেহজনক সংকেত দিলে সেখানে বিশেষভাবে তল্লাশি করা হয়। পরে বাম্পারের ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ১৮টি প্যাকেট থেকে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে চালককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেÑ টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানানÑ মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাম্পারের ভেতর লুকানো ইয়াবা, প্রাইভেটকারসহ আটক ১
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
