২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি এবং তার জোটকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহ-সভাপতি ফাহাদ করিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন ‘জাতি তার অধিনায়ক নির্বাচিত করেছে। দেশ তার নেতা পেয়েছে।’
এই নির্বাচন বাংলাদেশী জনগণের জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, যা এই দেশের গভীরে বিদ্যমান গণতান্ত্রিক চেতনার প্রতিফলন ঘটায়। ওই ফেসবুক পোস্টে তিনি সকল নির্বাচিত প্রতিনিধিদের সামনের দায়িত্ব গ্রহণের সময় শক্তি, প্রজ্ঞা এবং সততা কামনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ তার ক্রীড়াক্ষেত্রের বিকাশের জন্য অপেক্ষা করছে।
