মালয়েশিয়ায় প্রায় ২ লাখ সরকারি কর্মচারী আজ থেকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে কাজ শুরু করতে যাচ্ছেন। সরকারের নতুন এই সিদ্ধান্ত জ্বালানি সাশ্রয় এবং পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।
দেশটির স্টার অনলাইন, নিউ স্ট্রেটস টাইম ও ফ্রী মালয়েশিয়া টুডে সহ্ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই ব্যবস্থায় সব সরকারি কর্মচারী অন্তর্ভুক্ত হবেন না; বরং বিভাগীয় প্রধানদের অনুমোদন ও কাজের ধরন অনুযায়ী কর্মীদের নির্বাচন করা হবে।
সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর বলেন, বিদ্যমান ব্যবস্থায় সর্বোচ্চ ২ লাখ কর্মচারীকে এই সুবিধার আওতায় আনা সম্ভব হলেও সবার আবেদন অনুমোদিত হবে না। প্রতিটি দপ্তর তাদের কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
ফ্রী মালয়েশিয়া টুডে জানিয়েছে, এই নীতির আওতায় কর্মচারীরা সপ্তাহে তিন দিন বাসা থেকে কাজ করতে পারবেন। তবে নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মীরা এই সুবিধার বাইরে থাকবেন।
এছাড়া, রাজধানী কুয়ালালামপুর, পুত্রাজায়া, সেলাঙ্গর ও বিভিন্ন রাজ্যের রাজধানীতে কর্মরত এবং যাদের বাসা অফিস থেকে ৮ কিলোমিটারের বেশি দূরে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় সাশ্রয় সম্ভব হবে, পাশাপাশি সরকারি সেবার কার্যক্রমও অব্যাহত রাখা যাবে।
মালয়েশিয়ায় শুরু হচ্ছে ২ লাখ সরকারি কর্মচারী ঘরে বসে কাজ
স্টাফ রিপোর্টার, কুয়ালালামপুর থেকে
দেশ বিদেশ
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ১১ঃ০১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
