মৌলভীবাজার সদর উপজেলায় গিয়াসনগর মোকামবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ছালমা বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিতেশ্বর মোকাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছালমা বেগম সদর উপজেলার নিতেশ্বরের মোকাম বাজার এলাকার বাসিন্দা মো: রসিদ মিয়ার মেয়ে।
সন্ধ্যায় গাজীর মোকাম এলাকার সামনের সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত নারীকে হাসপাতালে পৌঁছে দিয়েই সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। লাশ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে। পলাতক সিএনজি চালককে আটকের চেষ্টা চলছে।
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে
বাংলারজমিন
২ মাস আগে
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ৫০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
