পহেলা বৈশাখে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠানÑ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল বলেছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ই এপ্রিল (মঙ্গলবার) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।
পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
