সিরাজদিখানে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় জড়িত ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়Ñ গত রোববার রাত ৮টা থেকে সোমবার পর্যন্ত টানা ১২ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। সিরাজদিখান থানার ওসি এম এ হান্নান বলেনÑ পহেলা বৈশাখ উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন