দামুড়হুদায় নর্দমার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নর্দমার পানিতে ডুবে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহিন সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে। দর্শনা থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, গত শনিবার দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পাশের নর্দমায় পানিতে ডুবে থাকতে দেখা যায়। পরে পরিবারের লোকজন নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার করে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন