বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে তোহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোহা উপজেলার চাল রায়েন্দা গ্রামের বাসিন্দা বাবুল জমাদ্দারের মেয়ে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তোহা সকালে বাড়ির উঠানে খেলাধুলা শেষে বাড়ি সংলগ্ন খালে গোসল করতে যায়। এ সময় তার মা কাজে ব্যস্ত থাকায় অসাবধানতাবশত কাঠের ঘাট থেকে শিশুটি খালে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা তাকে খুঁজে না পেয়ে খালপাড়ে গিয়ে তাকে পানির মধ্যে হাবুডুবু খেতে দেখে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
