ময়মনসিংহের ত্রিশালে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক খুচরা মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হাই (৬০) উপজেলার শেখ বাজার এলাকার মৃত আলতাব খানের ছেলে। এর আগে গত ৯ই এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ত্রিশাল থানার বগারবাজার চৌরাস্তা এলাকায় আতিকুল ইসলামের ভাড়াকৃত দোকানে থাকা অবস্থায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ত্রিশালে দুর্বৃত্তদের হামলায় মাছ ব্যবসায়ীর মৃত্যু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
