পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন। তিনি শুধু কথায় নন, কাজে বিশ্বাসী। সোমবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছেতনাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, একটা সময় এই খাল জুড়ে পানি ছিল, মাছ ছিল। আমাদের এই অঞ্চলের কয়েক হাজার মানুষের চাষাবাদসহ আমিষের চাহিদা মেটাতো ছেতনাই খাল। বর্তমানে এটা মরা খালে রূপান্তরিত হয়েছে। খালের জায়গায় আজকে মাটি ভরাট হয়েছে এবং পানি অনেক নিচে নামার কারণে আজকে সেখানে পানি নাই বললেই চলে। তিনি বলেন, বর্তমান সরকার, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয়, খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করবো। প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, শহীদ জিয়াউর রহমান ১৯৭৭ সালে এই খাল খননের মধ্যদিয়ে তার সেই ক্ষণজন্মা পুরুষের অল্প সময়ের ভেতরে উনি খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছিলেন এবং খাদ্য রপ্তানি করেছিলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তারই ধারাবাহিকতায় আজকে শুধু পানিসম্পদ মন্ত্রণালয় নয়, এগ্রিকালচার মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নেতৃত্বে উনি যে মহাপরিকল্পনা নিয়েছেন, ইনশাআল্লাহ্ সেই পরিকল্পনায় প্রতিনিয়ত প্রতিদিন আমরা এই খাল পুনঃখনন করছি, জলাশয় পুনঃখনন করছি, নদী পুনঃখনন করছি এবং সেগুলো আমাদের নির্বাচনী ইশতেহারে আছে। আমরা ২৫ কোটি বৃক্ষরোপণ করবো। আমরা সেই খালের পাশে মানুষের মাছ চাষ করার ব্যবস্থা করবো এবং মানুষজন সেখানে তাদের হাঁস চাষ করে ডিম এবং মাংসের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। তিনি বলেন, এই নদী খনন কাজে প্রায় এক হাজার শ্রমিক সম্পৃক্ত হবে। তাদের কর্মসংস্থান হবে।
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন খাল খননের কাজে ৬০ ভাগ যেন শ্রমিক, কৃষক, শিক্ষার্থীদের সংযুক্ত করা হয়। কারণ সবাই মিলে খনন করলে একদিকে যেমন সকলের আন্তরিকতা বাড়বে, অন্যদিকে কর্মসংস্থান হবে। সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে ছেতনাই খালের সাড়ে ৫ কিলোমিটার খনন করা হবে। গড় প্রশস্ত সাড়ে ৫ ফুট ও গড় গভীরতা তিন ফুট নির্ধারণ করা হয়েছে। এলজিইডি’র কৃষক সমিতির মাধ্যমে এই খনন কাজ সম্পন্ন করা হচ্ছে।
‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন’
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
