নারায়ণগঞ্জে ডাকাতি ৪০ ভরি স্বর্ণালংকার লুট

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জে বাড়ির রান্নাঘরের গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সোমবার ভোরে সদর উপজেলার ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের তথ্যমতে, ভোরের কিছু পূর্বে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর হুমায়ুন কবিরের রুমে প্রবেশ করে সকলকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকারের দাবি করলে পরিবারের লোকজন ঘরে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ডাকাতদের দিয়ে দেয়। পরে ফজরের আজানের সময় ডাকাতরা চলে যায়। ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী পরিদর্শনে এসে সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ আরও কিছু তথ্য-প্রমাণ তারা পেয়েছেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন