শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কলেজ রোডস্থ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী কমিটির সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু।
সমাবেশে বক্তারা বলেন, আলতাফুর রহমানের দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহির সংবাদ প্রকাশ করেন। অনুসন্ধানী সংবাদের জেরে ৬ মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌলভীবাজার আদালতে সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলা করেন তিনি। মামলাবাজ আলতাফ ৫ই আগস্ট পরবর্তী সময়ে দলীয় পরিচয়ে এলাকার নিরীহ মানুষসহ ব্যক্তি সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি করে আসছেন। কিন্তু অদৃশ্য কারণে ক্ষমতাসীন দল ও প্রশাসন থেকে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
সাংবাদিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আলতাফুর রহমানের বেপরোয়া অপকর্মের বিরুদ্ধে দল ও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের নিবৃত্ত করা যাবে না। এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সঙ্গে এ বিষয়ে আজ কথা বলবো। ওয়ার্ড নেতার বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা নেয়া হবে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন ও সমাবেশে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও এবং অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
