জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সরকারের প্রতি খোলাচিঠি দিয়ে একযোগে পদত্যাগ করেছেন । সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের জবাব’, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর বিরুদ্ধে সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের গুণগত মান বিচারের প্রস্তাব নিয়ে খোলাচিঠি দিয়েছেন তারা।
চিঠির শুরুতে বলা হয়, ‘সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সংসদে পাস না হওয়ায় ভুক্তভোগীরা আমাদের বারবার প্রশ্ন করছেন, “এখন আমাদের কী হবে?” তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই খোলাচিঠি।
‘আমরা পাঁচজন সদ্য বিদায়ী মানবাধিকার কমিশনার। স্ব-স্ব ক্ষেত্রে আমাদের কর্মজীবন মানবাধিকার সুরক্ষায় নিবেদিত ছিল। এই দীর্ঘ অভিজ্ঞতার দরুণ, ভুক্তভোগীদের বেদনা, আইন প্রয়োগকারীদের দৈনন্দিন প্রতিকূলতা এবং আইনাঙ্গনের জটিলতার সঙ্গে আমরা সুপরিচিত। তাই কোনো প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিস্বার্থে নয়, ভুক্তভোগীদের প্রতি কর্তব্যবোধ থেকে আজ আমরা কলম হাতে নিয়েছি-’বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিদায়ী কমিশনের একজন সদস্য নূর খান গণমাধ্যমকে বলেন, সরকারের পক্ষ থেকে তাদের পদত্যাগ করতে বলা হয়নি। তিনি গণমাধ্যমকে বলেন, যেহেতু তাঁরা আগের অধ্যাদেশের পরই দায়িত্ব পেয়েছিলেন, এখন তা বহাল না হওয়ায় পদত্যাগ করাকেই সমীচীন মনে করেছেন।
গত বৃহস্পতিবার সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রেসিডেন্টের অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে।
বিরোধী দলের আপত্তি নাকচ করে ওই অধ্যাদেশ বাতিল এবং ২০০৯ সালে করা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালু করতে বিল পাস করে সংসদ।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেয়া হয়েছিল। কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পান হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট এ নিয়োগ দেন। কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান অন্তর্বর্তী সরকারের সময় করা গুম কমিশনের সদস্য মো. নূর খান, নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
খোলাচিঠি লিখে জাতীয় মানবাধিকার কমিশন সদস্যদের পদত্যাগ
অনলাইন ডেস্ক
দেশ বিদেশ
২ মাস আগে
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬, ৫ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
