বিএনপি’র মনোনয়ন ফরম বিক্রি ১০৭২, জমা পড়লো তিনশ’

ফন্ট সাইজ:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছিল এক রাজনৈতিক মিলনমেলায়। সংরক্ষিত নারী আসনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনকে ঘিরে। রোববার সকাল থেকেই দলীয় কার্যালয়ে নেতা-কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ঢল নামে। ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে সংরক্ষিত নারী আসনের নমিনেশন পেতে আগ্রহী হাজারো নারী নেত্রী ও তাদের সমর্থকরা সকাল থেকে কার্যালয়ে উপস্থিত হতে শুরু করেন। এদিন দুপুরের পর ভিড় আরো বাড়তে থাকে। কার্যালয়ের ভেতর-বাইরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়- স্লোগান, ব্যানার-ফেস্টুন আর নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তিনদিনে নমিনেশন ফরম বিক্রি হয়েছে এক হাজার ৭২টি। আর জমা পড়েছে ৩শ’টি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাজারের বেশি নমিনেশন ফরম বিক্রি হয়েছে। যাদের আন্দোলন সংগ্রামের অবদান আছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদেরই চূড়ান্ত নমিনেশন দেয়া হবে। তিনি বলেন, গুণী ও সাংস্কৃতিক কর্মীরাও নমিনেশন ফরম নিয়েছেন। ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা এবং যারা গুণী নারীকর্মী, তাদেরই অগ্রাধিকার দেয়া হবে। অন্যদিকে কণ্ঠশিল্পী কনকচাপার সাথে খারাপ আচরণ করায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি। যারা তার সাথে দুর্ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। নমিনেশন প্রত্যাশী নারী নেত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে দলের জন্য কাজ করেছেন তারা। এবার দলীয় নেতৃত্ব তাদের মূল্যায়ন করবে- এমন প্রত্যাশা নিয়েই ফরম সংগ্রহ ও জমা দিতে এসেছেন। কেউ কেউ এটিকে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। এ ক্ষেত্রে বিএনপি জানায়, প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলের প্রতি অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য নারী নেতৃত্বকে জাতীয় সংসদে পাঠাতে চায় বিএনপি। সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয় এক জমজমাট ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক আয়োজনে। পার্লামেন্টে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় শনিবার হট্টগোলের মুখে পড়েন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে দলটি। রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বিগত সময়ে যারা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের মনোনয়ন দেবে দল।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন