সিরাজগঞ্জে নিখোঁজ শিশুর সন্ধান চায় তার পরিবার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাজেদুল ইসলাম (১৪) নামে এক শিশু শিক্ষার্থী একদিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বাসা থেকে বের হয়ে শিশুটি আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় কাটাচ্ছে তার পরিবার। শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিশু সাজেদুল ইসলাম বেলকুচি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। কর্মের প্রয়োজনে শাহজাদপুর উপজেলার মণিরামপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

নিখোঁজ শিশুর বাবা শরিফুল ইসলাম বলেন, কয়েক বছর যাবৎ তিনি শাহজাদপুর উপজেলার মণিরামপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। কিন্তু গতকাল শনিবার বিকাল ৪টার দিকে ছেলে সাজেদুল বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান এখনো পাইনি। পরে থানায় ডায়েরি করেছি। এ প্রসঙ্গে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিখোঁজ শিশুর বাবা থানায় একটি জিডি করেছেন। আমরা চেষ্টা করছি শিশুটিকে খুঁজে বের করার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন