জেলেদের চাল বিতরণে অনিয়ম

মৎস্য দপ্তরে জেলেদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাস্টাররোলে নাম থাকা সত্ত্বেও সিøপ না পাওয়ায় চাল থেকে বঞ্চিত হচ্ছেন শতাধিক জেলে।
জেলেদের অভিযোগ, চার বছর আগে ইউপি সদস্যদের মাধ্যমে সংগ্রহ করা তাদের কার্ডগুলো বর্তমানে চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লার জিম্মায় রয়েছে। বরাদ্দ এলেও তাদের কোনো সিøপ দেয়া হচ্ছে না। রোববার শতাধিক জেলে উপজেলা মৎস্য দপ্তরে হাজির হয়ে এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মৎস্য কর্মকর্তা ওমর সানি মাস্টাররোল যাচাই করে দেখেন, ২, ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার অন্তত ৪৬ জন জেলের নাম তালিকায় থাকলেও তারা চাল পায়নি। ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, পাঁচ সদস্যের কমিটি ও মেম্বারদের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। তবে কমিটির সদস্য নেজামুল হক নয়ন বলেন, মাস্টাররোল সঠিক আছে, কিন্তু সিøপ বিতরণে মেম্বাররা নয়-ছয় করলে আমাদের কিছু করার নেই। এ ঘটনায় সাধারণ জেলেদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন