দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম

স্বাধীন দুদকসহ মৌলিক সংস্কার বাতিল নিন্দনীয়, জাতি মর্মাহত

ফন্ট সাইজ:

দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ চলমান প্রেক্ষাপট বিষয়ে বলেন, ২০২৬ এর ঐতিহাসিক গণভোটের রায়, মৌলিক সংস্কার বাতিল হওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং স্বাধীন দুদকসহ মৌলিক সংস্কার বাতিল করায় সমগ্র জাতি খুবই মর্মাহত। বক্তারা নতুন ও স্থিতিশীল বাংলাদেশ নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক সংস্কারগুলোর বিষয়ে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্য হয়েছিলেন। উচ্চপর্যায়ে দুর্নীতি দমন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে যৌক্তিক সংস্কারের অধ্যাদেশগুলো সংসদে পাস করার জোর দাবি জানান। অনুষ্ঠানে রাজধানীতে যানজট নিরসনে ঢাকা সিটি ও ডিএমপি’র অভিযান অব্যাহত রাখা ও পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার লক্ষ্যে হলিডে মার্কেট চালুর দাবি করেন। সিলেটসহ দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে চিরুনি অভিযান, পাশাপাশি সিলেট নগরীতে ছিনতাই রোধে এসএমপি’র নেয়া উদ্যোগগুলো তদারকি জোরদার করার দাবি জানান। কোম্পানীগঞ্জের শারফিন টিলা ধ্বংসকারী ও সিলেট দুদক কর্তৃক তৈরিকৃত পাথর লুটকারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জোর দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে আগামী মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ষবরণ, ২১শে এপ্রিল মঙ্গলবার বিকাল ৩টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গণভোটের রায় ও মৌলিক সংস্কার বাস্তবায়ন, সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম, সিলেট-ঢাকা রেলপথে দ্রুততম ট্রেন সার্ভিস চালুর দাবিতে এক গণসমাবেশে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. অরুণ কুমার দেব, সহ-সভাপতি মো. লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক অরুণ চন্দ্রনাথ এডভোকেট, দপ্তর সম্পাদক আব্দুল মতোওয়ালী ফলিক, সহশ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান, মনোরঞ্জন দাস, মো. মাহবুব ইকবাল মুন্না, যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক- রিখন তালুকদার রিখন, শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী, জুয়েল আহমদ নিপু প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন