মৌলভীবাজারের কমলগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে দিনব্যাপী আয়োজিত কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল- পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বায়োপেস্টি- সাইডের ব্যবহার ও উত্তম কৃষি চর্চা। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার যখন মাটির উর্বরতা ও মানবদেহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই ব্র্যাক কৃষকদের হাতে তুলে দিচ্ছে নিরাপদ বিকল্প। কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কীভাবে ক্ষতিকারক পোকা দমন করা যায় এবং মাটির স্বাস্থ্য রক্ষা করে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় ?উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ অফিসার সন্দীপনা সরকার, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ হবিগঞ্জ রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. আনিছুর রহমান, সিলেট জেলার টেরিটোরি অফিসার শাওন হাওলাদার, পিডিএস অফিসার মো. রুহুল আমিন, ব্র্যাক সিডের কমলগঞ্জ উপজেলার বীজ ডিলার প্রণয় পাল। ?অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন মৌলভীবাজার জেলার টেরিটোরি অফিসার কৃষিবিদ আবুল কাশেম শাহরিয়ার। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৭০ জন মডেল কৃষক ও কৃষাণী অংশ নেন। কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি। ব্র্যাকের এই উদ্যোগ আমাদের কৃষকদের আধুনিক ও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
কমলগঞ্জে ব্র্যাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
