ভারতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার। তাই স্বাভাবিকভাবেই আশা ভোঁসলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। রুনা বলেন, পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে, আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল। তিনি বলেন, তারা দু’জনই আমাকে ভীষণ স্নেহ করতেন। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’র রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলবো। কিন্তু শেষ কথাটাও বলা হলো না। আক্ষেপের সুরে রুনা বলেন, যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকতো না। নিজের ভেতরে খুব কষ্ট হচ্ছে।
‘মনে হচ্ছে পৃথিবীটা শূন্য হয়ে গেল’
স্টাফ রিপোর্টার
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
