ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা ও পাইপলাইন পুনরায় সচল করেছে সৌদি আরব

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা ও পাইপলাইন পুনরায় সচল করেছে সৌদি আরব

ফন্ট সাইজ:

সৌদি আরব জানিয়েছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির পূর্ব-পশ্চিমাঞ্চলের তেল পাইপলাইনসহ জ্বালানি স্থাপনাগুলো পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে।

রোববার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত করে পুনরায় চালু করা হয়েছে, ফলে তেল সরবরাহের নির্ভরযোগ্যতা আবার বৃদ্ধি পেয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, এসব হামলার কারণে পূর্ব-পশ্চিম পাইপলাইনে প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল তেল পরিবহন সক্ষমতা কমে গিয়েছিল।

এদিকে সৌদি আরবের খুরাইস তেলক্ষেত্রে পূর্ণ উৎপাদন ক্ষমতা ফিরিয়ে আনতে এখনো কাজ চলছে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক এই হামলাকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়লেও সৌদি কর্তৃপক্ষ বলছে, তারা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন