সমঝোতার কাঠামো না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির অবস্থা বদলাবে না: ইরানি সূত্র

সমঝোতার কাঠামো না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির অবস্থা বদলাবে না: ইরানি সূত্র

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার জন্য একটি ‘যৌথ কাঠামো’তে পৌঁছাতে না পারা পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে একটি ইরানি নিরাপত্তা সূত্র। সিএনএনকে ওই সূত্রটি জানায়, হরমুজ প্রণালিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মার্কিন পক্ষের ‘অতিরিক্ত দাবি’ দুই পক্ষকে আলোচনার জন্য একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে বাধা দেয়।

সূত্রটি বলেন, ইরানের কোনো তাড়াহুড়া নেই। তেহরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যতক্ষণ না একটি যৌথ কাঠামো তৈরি হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালির অবস্থা অপরিবর্তিত থাকবে। এমনকি পূর্বে যে সংখ্যক জাহাজ চলাচলের বিষয়ে সম্মতি হয়েছিল, সেটিও আর সম্ভব হবে না। তিনি সতর্ক করে বলেন, মার্কিন আলোচকরা যদি ‘বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি’ না নেন, তাহলে প্রণালিটি বন্ধই থাকবে। সূত্রটি আরও দাবি করে, ইরান ইতিমধ্যেই এমন পরিস্থিতি কার্যকর করার সক্ষমতা দেখিয়েছে। তিনি এটিকে ভুল হিসাবের পুনরাবৃত্তি উল্লেখ করে বলেন, এর পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন