উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের উলিপুরে নাকা চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ি থেকে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় এলাকায় উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটি থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য সাড়ে ৫ লাখ টাকা বলে অনুমান করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়- নিয়মিত নাকা চেকিং চলাকালীন উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি গাড়ি চেকপোস্ট ডিউটিরত অফিসার ফোর্সের উপস্থিতি টের পেয়ে সিএনজিচালক দ্রুত গতিতে সিএনজি উল্টা দিকে ঘুরিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়া সিএনজি থেকে চালকসহ তিনজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ মাদক পরিবহনের সিএনজি গাড়িটি জব্দ করা হয়েছে। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন- অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন