কমলগঞ্জে বালু তোলার দায়ে একজনের ৩ মাসের জেল

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে চারটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। শুক্রবার রাতে উপজেলার রানীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কমলগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন