পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচনে প্রার্থী ১৪৭৮

মনোনয়ন বাতিল এক তৃণমূল কংগ্রেস প্রার্থীর

পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচনে প্রার্থী ১৪৭৮

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন আগামী ২৩শে এপ্রিল ১৫২টি আসনে ভোট হবে। মনোনয়নপত্র স্ক্রুটিনির পর জানা গেছে, ১৫২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৭৮ জন প্রার্থী। তবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে। সবচেয়ে কম প্রার্থী ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দ্রকোনা আসনে। ফলে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না কোনো আসনেই। এদিকে, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র আইনি জটিলতায় বাতিল হয়ে গেছে। প্রশাসনের একটি সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এই জটিলতায় বিষয়টি অনুমান করে তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে নির্দলীয় প্রার্থী হিসেবে সোমনাথ দত্তকে দিয়ে মনোনয়ন দাখিল করেছিলেন। এই প্রসঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘টেকনিক্যাল কারণে অভিনব ভট্টাচার্যের মনোনয়ন পাস হয়নি। বিকল্প প্রার্থী হিসেবে সোমনাথ দত্ত প্রার্থী হলেন। অভিনব রেসের প্রথম রানার ছিলেন। আজ তার হাতের ঝাণ্ডাটা সোমনাথের হাতে পাস করা হলো।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন