ক্ষেতলালে ধানক্ষেতে নারীর মরদেহ উদ্ধার স্বামী আটক

ক্ষেতলালে ধানক্ষেতে নারীর মরদেহ উদ্ধার স্বামী আটক

ফন্ট সাইজ:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়াকে আটক করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুড়ার প্রথম স্বামী মজ হোসেন কিছুদিন আগে মারা যান। পরে মনঝার বাজার এলাকার মোজাফ্‌ফর হোসেনের ছেলে বাবলু মিয়া (৫০), যিনি আগেই দু’টি বিয়ে করেছিলেন, প্রায় ছয় মাস আগে আশুড়াকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন