পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের আঙ্গুল এখনও ট্রিগারে। ইরান সরকার জানিয়েছে, পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানো তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার দৃঢ় সংকল্পের প্রমাণ। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে ‘ট্রিগারে আঙুল থাকবে’ তাদের। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি ইরানের বার্তা সংস্থা মেহর-এর বরাতে বলেন, তেহরান তাদের ‘সার্বভৌম অধিকার নিয়ে কোনো আপস করবে না বা পিছু হটবে না।’ তিনি বলেন, আমরা সংলাপে বিশ্বাস করি এবং আমরা যুক্তিসঙ্গত। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না এবং ইরানি প্রতিনিধি দল অত্যন্ত সতর্কতার সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছে। এই বক্তব্যে একদিকে যেমন আলোচনায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেহরানের কঠোর ও সতর্ক অবস্থানও স্পষ্ট হয়েছে।
‘আঙ্গুল এখনও ট্রিগারে’
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১১ এপ্রিল (শনিবার), ২০২৬, ৫ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Aminur Rahman
২ মাস আগেI agree with Iran.